দ্বিজাতিতত্ত্বকে প্রত্যাখ্যান করে যে বাংলাদেশের জন্ম, তার সোশাল পলিটি ধর্মনিরপেক্ষ হলেও শাসক শ্রেণী র কাছে ধর্মের রাজনৈতিক ব্যাবহারের প্রয়োজন ফুরায় নি ।যেমনটি ঘটেছে পাকিস্তান আর ভারতের ক্ষেত্রেও । পাকিস্তানে হিন্দু আর প্রায় নেই বল্লেই চলে । সেখানে দ্্বিজাতিতত্ত্বের বাই-প্রোডাক্ট হিসেবে ভুগছে ভারত থেকে আগত মুসলমানেরা । সেই দাঙ্গার ভয়াবহতা কতটা ব্যাপক 1993 সালে মসজিদে ঢুকে ব্রাশ ফায়ার করে মানুষ মারার ঘটনাতেই বোঝা যায় । নাকের ডগায় ঝুলছে সাহেবদের উপহার ভূস্বর্গ কাশ্মির সঙ্কট । ভারতে সাম্প্রদায়িক শক্তি কংগ্রেসের ভেতর থেকেই শক্তি বাড়াতে বাড়াতে এক সময় উঠে এসেছে ক্ষমতায় । বঙ্কিমের সীতারাম বাজপাখী হয়ে বসেছে দিলি্লর মসনদে । দাঙ্গার ভয়াবহতা থেকে মুক্তিকে একসময়ে অনেকে(নেহেরু,প্যাটেল...) দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগের যুক্তি হিসেবে ব্যাবহার করেছেন । দাঙ্গা কি থামল তাতে ? সাম্প্রদায়িকতা কি স্থায়ী হয়ে বসে নি ? ব্রিটিশ ভারতের শিল্পন্নত বাংলা পরিণত হয়েছে ভাগাড়ে । অগারওয়াল-গদরেজ-বিড়লা-ঝুনঝুনওয়ালা আর পশ্চিম পাঞ্জাবের রইস আমলাদের পাছা মোটা হয়েছে...হচ্ছে । বাংলাদেশেও পাকিস্তানি কায়দায় '75 থেকে একটানা চলছে একদিকে আগারওয়াল-গদরেজদের মার্কেটিং অন্যদিকে সামরিক আমলাতন্ত্রের পশ্চাতে তৈল মর্দন । চিত্ত জাগবে কোন পূণ্যতীর্থে ?
How climate stress is reshaping the fishing sector in Barbados
-
The socioeconomic toll of climate change is steep, but young Fishery
Biology students are helping collect data to bridge the gap in the
management and cons...
18 hours ago
No comments:
Post a Comment